ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে স্কুলছাত্র অপহরণের পর হত্যা; ৩ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্কুলছাত্র অন্তরকে অপহরণের পর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৭শে মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। 


আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ই জুন নগরকান্দা উপজেলার মানিকদি পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেনের ছেলে অন্তরকে অপরহরণ করে করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 


পরবর্তীতে অন্তরের বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় ঐ বছর ১৫ই জুন অন্তরের মা বাদী হয়ে মামলা করেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑